ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলা খুঁজে পান না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন; এগুলো তো আমাদের হিসাব-নিকাশের মধ্যে আনতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ডে ওয়ান থেকে প্রধানমন্ত্রী কী কাজগুলো করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলো নিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না।

তিনি বলেন, আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে থেকে নয়, ৩৫-৪০ বছর আগে থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, ঘাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন; আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহ গেলেন নাসীরুদ্দিন পাটোয়ারী। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কী। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা, তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই।

এমন এমন কথা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন। ঝিনাইদহে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছেন। কাদের নিয়ে গিয়েছেন; যারা একসময় এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এদেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তি নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬