শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সই ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। সরকারের দেয়া তথ্য বলছে, চলতি বছর সম্ভাব্য চাহিদার বিপরীতে প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। ফলে কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই।
সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চলতি বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু।
সে হিসাবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে। এবার কোরবানিযোগ্য ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া ও ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণীর প্রাপ্যতা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com