শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন গ্যাবার্ড

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (জাতীয় গোয়েন্দা প্রধান) পদ থেকে পদত্যাগ করেছেন তুলসি গ্যাবার্ড। স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে আগামী ৩০ জুন থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে এ ঘোষণা দেন তুলসি গ্যাবার্ড।

তিনি জানান, তার স্বামীর ক্যানসার ধরা পড়েছে। এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্যাবিনেট থেকে এ নিয়ে চতুর্থ কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন। গ্যাবার্ডের পদত্যাগের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য গত বছর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ক হিসেবে শীর্ষ এই পদে যোগ দেন। তবে সম্প্রতি ইরানের ওপর মার্কিন সামরিক হামলার সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের নীতি ও গোয়েন্দা তথ্যের মূল্যায়ন নিয়ে তার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল বলে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।

তুলসি গ্যাবার্ড দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন। পরে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। গত বছর ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করেন। তার এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, এর আগে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বাস্থ্য ও মানবসেবা সচিব, শিক্ষা সচিব ও হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com