রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে সম্মত হয়েছেন চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই দুই নেতা অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

পুতিনের সফরের শুরুতে ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে ৪০টি চুক্তি স্বাক্ষর হবে। তবে বুধবার ২০টিতে স্বাক্ষরের কথা জানিয়েছে ক্রেমলিন। বাকিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত। চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। সেখানে বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা এবং চীন ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা থাকবে।

এর আগে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। এটি সর্বোচ্চ স্তরের কৌশলগত অংশীদারত্বে পৌঁছেছে। দুই দেশ একে অপরকে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার চোখে দেখে। 

চীনের নেতা বলেন, ‘উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করবে।’ প্রযুক্তিখাতের নানা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় উপাদান বিরল খনিজের অন্যতম উৎস বলা হয় চীনকে। এ খাতের বিশ্ববাজারে তাদের বড় নিয়ন্ত্রণ আছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে চীন সফর করেন। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। ট্রাম্পের বহরে ছিলেন অত্যাধুনিক চিপ ও সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই চিপ ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য বিরল খনিজ অপরিহার্য।

বক্তব্য শেষ করার আগে শি জিনপিং আন্তর্জাতিক ন্যায়বিচার ও একতরফা বলপ্রয়োগের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইতিহাস পরিপন্থী কর্মকাণ্ডের বিরোধিতার ক্ষেত্রে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল পরাশক্তির মতো ভূমিকা পালন করা উচিত।

সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য যেকোনো বহিরাগত প্রভাব ও নেতিবাচক বিষয় থেকে সুরক্ষিত থাকবে। রাশিয়া চীনে নিরবচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে প্রস্তুত।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com