ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান যে সকল এলাকায় বিমানবন্দর করার প্রতিশ্রুতি দিয়েছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সকল এলাকায় বিমানবন্দর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার।

মন্ত্রী আরও বলেন, যেখানে দেশ ও জনগণের স্বার্থ থাকবে এবং যাত্রী সেবা বেশি হবে সেই বিমানবন্দরকে বেশি গুরুত্ব দেবে সরকার। সেক্ষেত্রে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও শিল্প বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত সরকার বিবেচনায় রেখেছে। ঈদুল আজহার পরে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে।

বুধবার সকাল ৯টায় ঢাকা থেকে একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে নামেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। পরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মন্ত্রী।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০৪:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬