বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

ব্যাংককে ট্রেন–বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৮ আহত ২৫

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনাটি ঘটে রাচাথেওয়ি জেলায় এয়ারপোর্ট রেল লিংকের মাক্কাসান স্টেশনের কাছে। 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আসোক–ডিন দ্যাং সড়কে বিকাল প্রায় ৩টা ৪০ মিনিটে একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষ হয়। এটি রামা নাইন মোড় ও আসোক–ফেতচাবুরি মোড়ের মাঝামাঝি এলাকায় ঘটে।

সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। একই সঙ্গে উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনের ভিতর থেকে আহতদের বের করে আনেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে এখনো তল্লাশি কার্যক্রম চলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কীভাবে এই সংঘর্ষ ঘটলো, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com