ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

ব্যাডমিন্টনে সমস্যা সমাধান ও বিদেশি কোচ আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় পুরুষ ফুটবল দলে বিদেশি কোচ নিয়োগ নিয়ে তুমুল আলোচনা চলছে। এরই মধ্যে ব্যাডমিন্টনে মান উন্নয়নের জন্য দুই বছরের জন্য বিদেশি কোচ আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (শুক্রবার) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন উদ্বোধন করার পর এই কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

দেশের জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন, বিশেষ করে শীতকালে অলিগলিতেও এই খেলা খেলতে দেখা যায়। জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য খুব কম। কারণ দীর্ঘমেয়াদী অনুশীলন, ভালো মানের কোচ, বিদেশে খেলায় অংশগ্রহণে ব্যাডমিন্টন অনেক পিছিয়ে।

তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আজ বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সকল গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে। ব্যাডমিন্টনে উন্নয়নের জন্য ভালো মানের কোচ দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইনডোর স্টেডিয়ামে এক ঘণ্টা ছিলেন। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল থাকায় তাকে বেশ ঘামতে দেখা যায়। ভুক্তভোগী হয়ে তিনি এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন। বৈদ্যুতিক সমস্যার কথাও জানতে পারেন আমিনুল হক। এনিয়ে তিনি বলেন, ‘এসি ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে সেটা দ্রুত সমাধান করা হবে।

প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।

ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়নশিপ ধারাবাহিকভাবে হলেও লিগ বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হচ্ছে। লিগ উদ্বোধনের সময় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য ও সাংসদ কামরুজ্জামান রতন, অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ আরও অনেক ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

ব্যাডমিন্টনে সমস্যা সমাধান ও বিদেশি কোচ আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬