শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

আন্তর্জাতিক নার্স দিবস আজ, থাকছে র‌্যালি-আলোচনা সভা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নার্স দিবস আজ (১২ মে)। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। 

বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’।

এদিকে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) নার্স দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে এ র‌্যালি বের করা হবে। 

এছাড়া দিবসটি উপলক্ষ্যে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা পারভীন। 

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে ন্যাব। অতীতে ঢাকায় স্বল্প পরিসরে দিবসটি পালিত হলেও বর্তমানে সারাদেশের সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com