বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৩ বছর আগের রেকর্ড ভাঙলেন শান্ত-মুমিনুল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ২৩ বছর আগে জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুলের গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন তারা।

শুক্রবার (৮ মে) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

এরপর তৃতীয় উইকেটে পাকিস্তানের বোলারদের হতাশায় ডুবিয়ে ২৫৭ বল খেলে ১৭০ রানের জুটি গড়েন মুমিনুল ও শান্ত। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের মালিক হন তারা।

এতদিন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড দখলে ছিল দুই সাবেক ব্যাটার জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুলের। ২০০৩ সালে পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন জাভেদ-আশরাফুল। তৃতীয় উইকেটে ১৩০ রান যোগ করেন দু’জনে। জাভেদ ১১৯ ও আশরাফুল ৭৭ রানে আউট হন। ম্যাচটি ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান-৩১২। ২০১৫ সালে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ৩১২ রান করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

ইনিংসে তামিম ২০৬ ও ইমরুল ১৫০ রানের ইনিংস খেলেন। তামিম-ইমরুলের রেকর্ড জুটিতে প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকেও টেস্ট ড্র করেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ২৪২ রানের। ২০২১ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় উইকেটে ২৪২ রান যোগ করেছিলেন মুমিনুল ও শান্ত। ইনিংসে শান্ত ১৬৩ ও মুমিনুল ১২৭ রান করেন। টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com