ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

শুক্রবারের মধ্যে ইরানের জবাব পাবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে দেওয়া মার্কিন প্রস্তাবের বিষয়ে শুক্রবার (৮ মে) দেশটির জবাব পাওয়ার আশা করছে ওয়াশিংটন এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

দ্য গার্ডিয়ানের সূত্র অনুযায়ী, রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও জানান, ইরান কী জবাব দেয় সেটি আমরা দেখার অপেক্ষায় আছি। আশা করছি, এটি আমাদেরকে একটি গুরুতর আলোচনার প্রক্রিয়ায় এগিয়ে নিতে সহায়তা করবে।

প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করছে ইরানের সঙ্গে ১৪ দফা সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছানো সম্ভব হতে পারে। এই সমঝোতা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করবে বলে আশা করছে তারা।

বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত এক মাসের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে এ হামলাকে। এতে দীর্ঘমেয়াদি কোনো সমঝোতা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে, হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তিনি জানান, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।

পাশাপাশি সংঘর্ষের এই ঘটনাকে কেবল হালকা ধাক্কা বলে বর্ণনা করেন ট্রাম্প।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

শুক্রবারের মধ্যে ইরানের জবাব পাবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬