শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। বেইজিংয়ে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের বৈঠকে এই অঙ্গীকার উঠে আসে।

বুধবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণে পারস্পরিক আগ্রহ প্রকাশ করে। 

এ সময় বাংলাদেশ–চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে পুনর্ব্যক্ত করে দুপক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুই দেশের চলমান কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার ক্ষেত্রে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com