শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দফতরের ৩৮ অডিট পর্যবেক্ষণ পেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ এবং সুপারিশ সংক্রান্ত তথ্য অবহিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে এসব রিপোর্ট দেন বাংলাদেশের মহাহিসাব-নিরিক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com