শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিরোধী দলে থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি জানান, ২০০১ সালে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের কাছে পৌঁছে দিতে স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, চার দিনব্যাপী ডিসিদের সম্মেলনে আজকে প্রথম সেশনে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবদানগুলো তুলে ধরা হয়েছে। সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে অবদান সেগুলো আলোচনা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছে এবং আগামী দিনে কি কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, ধারণ করি।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধকে জাতির কাছে চির স্মরণীয় করে রাখার জন্য আমাদের সাবেক দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাজ করেছেন। যিনি মাদার অব ডেমোক্রেসি খেতাবেও ভূষিত হয়েছিলেন। 

তিনি আরও বলেন, আমরা বিরোধী দলে থেকেও স্বাধীনতাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি। এখনো মুক্তিযুদ্ধের সুফলকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com