ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন ও প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি তুলে ধরে ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, সীমিত জায়গায় অতিরিক্ত জনসংখ্যার কারণে শরণার্থীরা কঠিন অবস্থার মধ্যে রয়েছেন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় শিবিরের আয়তন বাড়ানো কঠিন। তাই রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই টেকসই সমাধান।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক অঙ্গনে উপেক্ষিত না হয়। এ বিষয়ে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৩:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬