বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে  সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৯ মে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সারা বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, উক্ত বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ সারা বাংলাদেশে অনেকে অংশগ্রহণ করে, রিটকারী ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তীতে তারা ২০২১ সালে হাইকোর্টে রিট করেন।

হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে রিটকারীদেরকে নিয়োগ প্রদান করার নির্দেশ দেন। কিন্তু তারা নিয়োগ পাননি।

পরবর্তীতে রিটকারীগণ পুনরায় তাদের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য আবেদন করলে হাইকোর্ট উক্ত বেঞ্চ ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য হাইকোর্টের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেন, কিন্তু উক্ত সময়ের ভিতরে রিটকারীদেরকে নিয়োগ প্রদান করেন নাই। এরপর আদালত মহাপরিচালককে তলব করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com