ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দিনে কতটুকু চিনি গ্রহণ করা নিরাপদ? Logo বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে Logo নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী Logo গাড়ির গায়ে প্রেমিকার ৩৪০০ ‌‌‘চুমু’, ভাইরাল হতেই প্রেমিককে জরিমানা Logo নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন Logo জাতীয় পতাকার অবমাননাকর ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ Logo পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আছড়ে পড়ে ভারতীয় ড্রোন Logo মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

বিরোধী দলের অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। তিনি সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

আজ (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

সংসদ অধিবেশনের জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

দিনে কতটুকু চিনি গ্রহণ করা নিরাপদ?

বিরোধী দলের অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬