শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইকোনমিক করিডোরের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহী চীন গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার মধ্যেই শনিবার (২৫ এপ্রিল) এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তান রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতেও বলা হয়, দুই পক্ষের আলোচনার মূল বিষয় ছিল ‘আঞ্চলিক পরিস্থিতি’।

ইসলামাবাদের প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম উপস্থিত ছিলেন।

আলোচনায় সংশ্লিষ্ট এক পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আরাগচি পাকিস্তানি কর্মকর্তাদের কাছে তেহরানের পক্ষ থেকে আলোচনার শর্ত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তাদের আপত্তিগুলো তুলে ধরেছেন।

এর আগে একই দিনে আরাগচি পৃথকভাবে সিডিএফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকেও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানায় পাকিস্তান টেলিভিশন।

পাকিস্তানের পক্ষে ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের প্রতিনিধিদলে ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত মোগাদ্দাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাকায়ি।

উল্লেখ্য, গত এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ম্যারাথন আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পাকিস্তান বর্তমানে দ্বিতীয় দফার মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে। শুক্রবার (২৪ মার্চ) ইসলামাবাদে পৌঁছানোর পর আরাগচি পাকিস্তানি নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com