ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরানা পল্টনে বহুতল ভবনের ছাদে আগুন

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

শনিবার রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনে আগুল লাগে। রাত সোয়া ৯টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বহুতল এ ভবনের কয়েকটি ফ্লোরে আবাসিক হোটেল রয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ১১ তলা ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

পুরানা পল্টনে বহুতল ভবনের ছাদে আগুন

আপডেট সময় ১০:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫