ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি Logo ফের পুরোদমে চালু ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং সেবা Logo জুলাই হত্যা মামলায় মাইটিভির সাথী ফের গ্রেপ্তার Logo ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : বাংলাদেশের শেষটা হলো হতাশায় Logo নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ঢাবিতে শোক দিবস পালিত Logo প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার Logo কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি Logo ফরিদপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড Logo সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরো এক মামলায় শ্যোন অ্যারেস্ট Logo আবারো অবিশ্বাস্য কামব্যাক, রিয়ালের নাটকীয় জয়

সোনারগাঁও হোটেলের সামনে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক শাহিন পারভেজ জানান, খবর পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি সোমবার দিনগত রাত ৪টার দিকে ওই নারী রাস্তা পার হতে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সিসি টিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

সোনারগাঁও হোটেলের সামনে গাড়ির ধাক্কায় নারী নিহত

আপডেট সময় ০৩:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫