মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায়চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে  টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।

তিনি জানান, একটি প্রাইভেটকার টেকনাফ শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুন লাগার ঘটনায় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। গাড়িটির মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com