ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সাবেক এমপির বাসায় আগুন

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে আগুন দেয়। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেন তারা। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সাবেক এমপির বাসায় আগুন

আপডেট সময় ১১:০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬