শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ‘বিভ্রান্তিকর’

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাশিয়া থেকে বাংলাদেশে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ‘ছাড়’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের জন্য রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন ৬০ দিনের ছাড় প্রদানের বিষয়ে প্রকাশিত কিছু সংবাদ দৃষ্টিগোচর করেছে। এ বিষয়ে তাদের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য প্রদান করেননি।

এতে আরও বলা হয়, গত ১১ এপ্রিল থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সংক্রান্ত তথ্যও বিভাগ কোনো সংবাদমাধ্যমকে দেয়নি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিষয়টি স্পষ্ট করে জানায়, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয় কিংবা বাংলাদেশ রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই।

এ ধরনের সংবাদের বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের তথ্য অনুমোদিত নয় এবং এগুলো জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, যা গত ১১ এপ্রিল থেকে আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com