রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি : মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত গুলি, আগুন, জিম্মি: বন্দুকধারীর হামলায় কিয়েভে নিহত ৬ দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগের সেই গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে এবার নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোলাপি বেগমের বাড়িতে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com