বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সুনামগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সড়ক উন্নয়নকাজের জন্য আজ শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরের বড় একটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়নের লক্ষ্যে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এর ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

যেসব এলাকা বিদ্যুৎহীন থাকবে- মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com