শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকার এদেশের জনগণের জন্য তেমন কিছুই করতে পারেনি। মূলত তাদের অভিজ্ঞতার অভাব।

অন্তর্বর্তী সরকারের আরও সমালোচনা করে তিনি বলেন, হামের টিকা দেশে আনেনি। যে কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার বলেন, ‌‘তারা (অন্তর্বর্তী সরকার) নিরপেক্ষ সরকার ছিল কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিকভােব পরিচারনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে।’

দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন।

জুলাই সনদ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদে সই করেছে। তারা সংসদে বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিরোধী দল ও সরকারি দলে তেমন মতবিরোধ নেই। আমার মনে হয় বিরোধী দল ও সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, তাদের অধিকার আছে সংবিধান সংশোধনের।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কয়েকজন ব্যক্তিতো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান পরিবর্তন করতে পারেন গণপ্রতিনিধিরা। কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু অদ্ভূত নিয়ম করে গেছে, ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্ত হয়ে যায় অটোমেটিকলি।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com