ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফেরিওয়ালার থেকে ১০ টাকায় সিম কিনে বিপাকে কাশিয়ানীর একাধিক নারী Logo মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড Logo নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় Logo এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও বসবে নম্বর প্লেট Logo মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড Logo পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর করবেন : পররাষ্ট্র উপদেষ্টা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত Logo নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা Logo চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বন্ধ বাস চলাচল Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা

ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

এর বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে কালু শেখ (৫৫)। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা ময়না বেগম (৭২)।

মৃত কালু শেখ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত রূপলালের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সবুজ মিঞা বলেন, ‌‘মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। দুজনকেই পাশাপাশি দাফন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ফেরিওয়ালার থেকে ১০ টাকায় সিম কিনে বিপাকে কাশিয়ানীর একাধিক নারী

ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন

আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬