রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো : রুমিন ফারহানা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো বলে অভিযোগ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, হাসপাতালের নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে তিনি এ কথা বলেন।

নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্যসেবার বেহাল দশা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যাবিশিষ্ট এবং হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।

তিনি আরও বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা অনুযায়ী ওষুধ, আধুনিক যন্ত্রপাতি-সবকিছুর সংকট। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com