রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফ্যাসিবাদ মানসিক রোগ: জহির উদ্দিন স্বপন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।

আজ বুধবার ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে (বিপিজেএ) মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অন্যথায় এসব অভিযোগ কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, ক্ষমতার মধ্যে ‘ভাইরাস’ থাকে, যা নিয়ন্ত্রণ না করলে ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি ফটোসাংবাদিকদের পেশাগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যমন্ত্রী প্রযুক্তির বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে ফটো জার্নালিস্টদের এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।

তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে ফটোসাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন বলেও জানান। 

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাসির জামাল, প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনী চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিপিজেএ সভাপতি একেএম মহসীন ও সেক্রেটারি বাবুল তালুকদার।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com