ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বাড়াতে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার মধ্যরাত থেকে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১১ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। এ সময়ে সাগরে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে।

জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্নির্ধারণ করে। পার্শ্ববর্তী দেশ ভারতের মাছ আহরণ নিষিদ্ধের সময়ের সঙ্গে মিল করে সাত দিন কমিয়ে ৫৮ দিন নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়। ২০২৫ সালের ১১ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

এই নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তা দিয়ে থাকে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের সমুদ্রগামী মোট ৩ লাখ ১১ হাজার ৬২ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি হিসেবে ৫৮ দিনের জন্য ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হবে।

বাংলা৭১ নিউজ/জেএস

Tag :

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

আপডেট সময় ১২:৩০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬