ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড Logo নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় Logo এআই ক্যামেরায় শনাক্তে মোটরসাইকেলের সামনেও বসবে নম্বর প্লেট Logo মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড Logo পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রী ভারত সফর করবেন : পররাষ্ট্র উপদেষ্টা Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত Logo নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা Logo চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বন্ধ বাস চলাচল Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা Logo মিয়ানমার থেকে আনা অস্ত্র-গুলি নাফ নদীতে আটক, যাওয়ার কথা ছিল রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে

দুই মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চট্টগ্রামের হাটহাজারীতে সাবরিনা জান্নাত মাহিরা নামের দুই মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পিতা পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাবিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রংমিস্ত্রি মো. ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারকে চা দিতে বলেন। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। একপর্যায়ে তিনি শিশুটিকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশু মাহিরা।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা ওসমান গণি পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা রোমানকে (২৫) আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

দুই মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬