শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ৭ জনের

কুমিল্লা, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় হতাহতরা সবাই কৃষি শ্রমিক। কাজের সন্ধানে তারা দিনাজপুর থেকে চালের বস্তাভর্তি ট্রাকের ওপর চেপে যাচ্ছিলেন। হতাহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।

নিহতরা হলেন–দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন, ফজলুর রহমানের ছেলে আব্দুস সালেক, একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন, একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, চালবোঝাই করা ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। রাত ৩টার দিকে হাসানপুর এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে যায়। এতে যানটির ওপরে থাকা যাত্রীদের মধ্যে সাতজন ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান। আহত হন আরো ছয়জন। কম খরচে চট্টগ্রাম যাওয়ার জন্য তারা ট্রাকটিতে উঠেছিলেন বলে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। এছাড়া আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com