সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠাস্থল পরিদর্শন করলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে মঙ্গলবার (১ বৈশাখ) প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেছেন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সোমবার দুপুরে তারা টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পরিদর্শনকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বছরের প্রথম দিনে বাংলাদেশের প্রথম কৃষক কার্ড চালু হতে যাচ্ছে, যা টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

এ কারণে আগামীকাল টাঙ্গাইলসহ সারা দেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। পাইলটিং শেষে আগামী চার বছরের মধ্যে সারাদেশে এই কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৫ জন কৃষকের হাতে নিজে কৃষি কার্ড তুলে দেবেন এবং গাছের চারা বিতরণ করবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com