বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব্যতিক্রমী বার্তা

রাবি প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ভিন্নধর্মী বার্তা নিয়ে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী শোভাযাত্রা। লোকজ ঐতিহ্যের সঙ্গে বর্তমান বিশ্ব পরিস্থিতিকে যুক্ত করে এতে রাখা হচ্ছে ঘোড়াগাড়ি ও টমটম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন ড. মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈশাখী শোভাযাত্রার থিমে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বৈশ্বিক সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট বাড়ছে, যার প্রভাব পড়ছে পরিবহনে। সেই প্রেক্ষাপটে বাঙালির ঐতিহ্যবাহী বাহনকে প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে।

ডীন বলেন, শোভাযাত্রায় ঘোড়াগাড়ি রাখার মাধ্যমে নিজস্ব শক্তিতে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হবে। ঘোড়ার নিরবিচ্ছিন্ন গতি স্বনির্ভরতার প্রতীক হিসেবেও তুলে ধরা হবে।

এ ছাড়া শোভাযাত্রায় থাকবে টমটম, ইলিশ মাছ এবং রাজা রানির মুকুট সংবলিত বিভিন্ন প্লেকার্ড, যা বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে।

জানা গেছে, চারুকলা প্রাঙ্গণেই এ আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এ উপলক্ষে রাজা রানির মুখোশ, ইলিশ মাছসহ বিভিন্ন লোকজ উপকরণের প্লেকার্ড তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে বিকেল থেকে শুরু হবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে সন্ধ্যায় ‘লোকসুরে নববর্ষ’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। এছাড়া বৈশাখী সাক্ষাৎ উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com