বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি কমছে?

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জ্বালানি সংকট মোকাবিলায় মহানগর এলাকায় নির্দিষ্ট কিছু স্কুল-কলেজে অনলাইন ও অফলাইন পদ্ধতি মিলিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে সরকার। শুরুতে ঢাকা মহানগরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হবে। নতুন পদ্ধতি চালু হলে শনিবারও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন ক্লাস হবে সশরীরে।

অনলাইন-অফলাইন পদ্ধতি চালু করা শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহিক ছুটির দিন শনিবারে সশরীরে ক্লাস নেওয়া হলে অন্যান্য প্রতিষ্ঠানও সেদিন খোলা রাখা হতে পারে। অর্থাৎ, গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও শনিবার খোলা থাকবে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে। শিগগির এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় যেখানে যানজট বেশি এবং শিক্ষার্থীরা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে, সেসব এলাকার প্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। এতে জ্বালানি ব্যবহার কমানোর পাশাপাশি যানজটও কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তারা চাইলে অনলাইন ক্লাস পরিচালনা করতে পারবে। এ হাইব্রিড পদ্ধতিতে সপ্তাহে ছয়দিন শিক্ষা কার্যক্রম চালু রাখা হবে। ফলে বাতিল হয়ে যেতে পারে বর্তমানে প্রচলিত শনিবারের সাপ্তাহিক ছুটি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি কমা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে শনিবারে সশরীরে ক্লাসের কথা বলছেন, সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি কমবে বলে মনে হচ্ছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুল-কলেজে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী সপ্তাহে পরীক্ষামূলক অনলাইন-অফলাইনে ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকার নামি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হবে।

মন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে। শনিবার শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে আসতে হবে। সেদিন যানজট কম থাকে, সেদিন ক্লাস নিলে যানজটে ভোগান্তি কমবে। এছাড়া সোম ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com