বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দিল্লিতে খলিলুর-জয়শঙ্কর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল : স্বরাষ্ট্রমন্ত্রী শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ : আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা: প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে জানা গেছে। 

স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে রুট ৯এইচ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যা। তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় অপর গাড়ি টয়োটা ক্রাউন চালাচ্ছিলেন ব্রুকলিনের ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার সঙ্গে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ভিডিওগ্রাফারের ধারণ করা ফুটেজে দেখা যায়, সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাটিকে “ভয়াবহ” হিসেবে উল্লেখ করেছেন শেরিফ জ্যাকি সালভাতোরে।

দুর্ঘটনার পর ক্ল্যাভারাক, লিভিংস্টন ও গ্রিনপোর্টসহ একাধিক উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে ছুটে আসে। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা রুট ৯এইচ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সূত্র: টাইমস ইউনিয়ন

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com