ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আজ সোমবার ভোরের দিকে ‘মার্কিন-জায়নবাদী শত্রুর’ চালানো এক সন্ত্রাসী হামলায় জেনারেল খাদেমি প্রাণ হারান। আইআরজিসি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। 

এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

আপডেট সময় ০২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬