ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে বিএনপি

দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বিস্তৃত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুব দ্রুতই জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার গত ৪৭ দিনের কর্মসূচি এবং এ সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পর্কে দলের নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহাসচিব বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করছি, যত দ্রুত সম্ভব দলকে কাউন্সিলের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন এবং আমরা সেই চেষ্টাই করছি। তবে কাউন্সিল আয়োজনের নির্দিষ্ট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, কোরবানির ঈদের আগে এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, কাউন্সিলের প্রস্তুতি ও যাবতীয় বিষয় ঠিক করতে আমাদের ন্যূনতম কয়েক মাস সময় লাগবে।

বৈঠকে সংসদীয় মহিলা আসনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই বিষয়টি আজকের আলোচ্যসূচিতে ছিল না। মূলত পুরো বৈঠকটি ছিল সাংগঠনিক এবং সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নকেন্দ্রিক। 

আড়াই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে বিএনপি

আপডেট সময় ১১:২১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬