ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের Logo ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ Logo ফ্যামিলি কার্ড ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার Logo মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার Logo জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল এক হাজার ৪৪ ভরি সোনা Logo পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট Logo সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড Logo ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট-আখাউড়া রেলপথে ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়। এর আগে সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় সিলেটগামী কয়েক শ ট্রেনের যাত্রীকে। পরে সকাল ৯টায় ঢাকাগামী কালীন এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন আনা। পরে সকাল ৯টায় সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়েছে। ঢাকাগামী কালীন এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্ব হয়েছে।’

কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করেছে।

শমশেরনগর রেলস্টেশনে ঢাকাগামী কালীন এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ১২:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬