বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্ব কমলো এক মন্ত্রীর, বাড়লো প্রতিমন্ত্রীর রাজস্ব ইস্যুতে আসছে নতুন ৫ আইন, খসড়া অনুমোদন পদ্মায় তলিয়ে গেছে যাত্রীবাহী বাস: ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩৫ দৌলতদিয়ায় ৪০ যাত্রী নিয়ে নদীতে বাস, উদ্ধারে ফায়ার সার্ভিস ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে, বহু হতাহতের আশঙ্কা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা: প্রধানমন্ত্রীর জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী ফের ইসরায়েল-কুয়েত-জর্ডান-বাহরাইনে ইরানের হামলা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

যেসব কীর্তিতে অক্ষয় হয়ে থাকবে ‘শুধু মোহাম্মদ সালাহ’

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শুধুই মোহাম্মদ সালাহ– গত এক দশক ধরে প্রিমিয়ার লিগে যে কোনো অর্জনে এই তিনটি শব্দ জুড়ে থাকা সাধারণ বিষয় ছিল।গত ৯ বছরে লিভারপুলে সালাহর রেকর্ডের ছড়াছড়ি। এমন অবস্থা হয়েছে যে, কারো কোনো গোল বা অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছানোর পর লিখতে হয়, ‘শুধু মোহাম্মদ সালাহ’ তার চেয়ে এগিয়ে আছেন।

এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন সালাহ। অ্যানফিল্ড ক্যারিয়ারে সর্বকালের সেরা হয়েই বিদায় নিচ্ছেন তিনি। ‘মিশরীয় রাজা’ অলরেডদের সঙ্গে এমন সব রেকর্ড গড়েছেন, যা হয়তো কখনো ভাঙা সম্ভব না। হয়তো সেসব কীর্তিতে লেখা থাকবে ‘শুধু মোহাম্মদ সালাহ’।

এক ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট 

চলতি মৌসুমের শুরুতে ব্রাইটনের বিপক্ষে হুগো একিতিকেকে গোল বানিয়ে দেন সালাহ। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সেটি ছিল তার ২৭৭তম গোলে অবদান। ম্যানইউর হয়ে গড়া ওয়েন রুনির ২৭৬ গোল ও অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দেন। 

তিনটি পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার

২০২৪-২৫ মৌসুমে তৃতীয়বার পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) সালাহকে মৌসুম সেরা ঘোষণা করে। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ সংখ্যক পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। মার্ক হিউজ, অ্যালান শিয়ারার, থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও কেভিন ডি ব্রুইনার মতো কীর্তিমানরা তার পেছনে পড়ে গেছে।

সর্বোচ্চ গোল্ডেন বুট

২০২৫ সালে চতুর্থবার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন সালাহ। প্রিমিয়ার লিগ যুগে এটি যৌথ রেকর্ড, তার পাশে আছেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড থিয়েরি অঁরি।

সর্বোচ্চ বিদেশি গোলদাতা

সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড় হয়েছেন সালাহ। বর্তমানে ১৮৯ গোল তার, আগুয়েরো ১৮৪ গোল নিয়ে পেছনে।

বাঁ পায়ে সর্বোচ্চ গোল

কয়েক মৌসুম আগেই এই রেকর্ড ভেঙেছিলেন সালাহ। লিগে এখন পর্যন্ত তার বাঁ পা সবচেয়ে মারাত্মক। ২০২৩ সালে রবি ফ্লাওয়ারের (১০৫) আগের রেকর্ড ভেঙে দেন তিনি।  

৩৮ ম্যাচের লিগ মৌসুমে সর্বোচ্চ গোলে সম্পৃক্ততা

২০২৪-২৫ মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট ছিল সালাহর। ৩৮ ম্যাচের লিগ মৌসুমে সেবার ৪৭ গোলে অবদান ছিল তার। তাতে অঁরি (২০০২-০৩) ও আর্লিং হালান্ডের (২০২২-২৩) ভাগ করা ৪৪ গোলে অবদান রাখার রেকর্ড ভেঙে যায়।

এক মৌসুমে তিন পুরস্কার

প্রিমিয়ার লিগ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে সালাহ লিগের মৌসুম সেরা, গোল্ডেন বুট ও প্লেমেকার পুরস্কার জেতেন। ২০২৪-২৫ মৌসুমে তিনটি ভিন্ন পুরস্কারের সবগুলো জিতেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিক

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক করেছিলেন সালাহ। ২০২২ সালের অক্টোবরে রেঞ্জার্সের বিপক্ষে বদলি নেমে ৬ মিনিট ১২ সেকেন্ডে তিনবার জাল কাঁপান তিনি।

লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ খেলা

লিভারপুলে সালাহর চেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেননি আর কেউ। গ্যালাতাসারেইর বিপক্ষে সম্প্রতি মাঠে নেমে জেমি ক্যারাঘারের ৮০ ম্যাচের রেকর্ড ভাঙেন তিনি।

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা

লিভারপুলের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করার কীর্তি সালাহর। ৫৩ গোল করে শীর্ষে তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা আফ্রিকান

গ্যালাতাসারেইর বিপক্ষে ৪-০ গোলের জয়ে জালে বল ঠেলে দেন সালাহ। তাতে প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে ৫০ চ্যাম্পিয়ন্স লিগ গোলের কীর্তি গড়েন মিশরীয় ফরোয়ার্ড। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইভরি কোস্টের সাবেক তারকা দিদিয়ের দ্রগবা (৪৪)।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর বিপক্ষে অনন্য কীর্তি

ওল্ড ট্রাফোর্ডে সফরকারী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন সালাহ। ২০২১ সালে লিভারপুলের ৫-০ গোলের ঐতিহাসিক জয়ে তিনবার জালে বল জড়ান তিনি।

লিভারপুলে অভিষেকের পর সর্বোচ্চ লিগ গোল

লিভারপুলে সালাহ ১৮৯টি লিগ গোল করেছেন। পরিসংখ্যান বলছে– এই ৯ বছরে লিগে তার একচ্ছত্র আধিপত্য ছিল।  তার অভিষেক হওয়ার পরের সময় থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি গোল করতে পারেননি কেউ। ১৩৫ গোল করে হ্যারি কেইন তার পরে অবস্থান করছেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com