বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩ শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এসময় স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থপেডিক বিভাগের রোগী কাজী আতাউর রহমান (৮০) মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পাওয়া যায়। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত স্বজনরা অসুস্থ রোগীদের নিয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

এসময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, আগুন কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করছি, জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিছু পুরোনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর ইসলাম বলেন, মেডিসিন ভবনের পুরোনো চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ওই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com