ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

পুতিনের আমন্ত্রণে মস্কোর হাসপাতালে মোজতাবা খামেনি

মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতাবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতাবা।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল-জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, “আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন মোজতাবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতাবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতাবা নিজে হন আহত।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতাবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতাবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাতা প্রাণঘাতী নয়।

উল্লেখ্য, ইরানের ঘণিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সূত্র : এএফপি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পুতিনের আমন্ত্রণে মস্কোর হাসপাতালে মোজতাবা খামেনি

আপডেট সময় ০১:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬