বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

দুই কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সাইন্সল্যাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় থানা পুলিশের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যরা যুক্ত হয়। 

এ সময় মিরপুর সড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের একটি দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অপরদিকে সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। পুলিশের উপস্থিতিতে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ কারণে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে যানবাহনসহ বিভিন্ন স্থাপনা। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com