ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

খাগড়াছড়ির উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান পার্বত্যমন্ত্রীর

পাহাড়ে কোনো ধরনের বৈষম্যমূলক উন্নয়ন করা হবে না, সব ক্ষেত্রেই সুষম বণ্টন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু চৌধুরী। তিনি বলেন, পাহাড়ের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার খাগড়াছড়ির সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সভায় তিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, পূজায় দ্বিগুণ অনুদান দেওয়া হয়েছে। কোথাও কোনো ভুল বা বৈষম্যমূলক কাজ হয়ে থাকলে তা সংশোধন করা হবে। খেলাধুলার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামে ১১টি জাতিসত্তার মানুষের নিজস্ব বৈশিষ্ট্য ও সংস্কৃতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেকের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই সবাইকে লাল-সবুজের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়ে ছোটোখাটো সমস্যা থাকতেই পারে। তবে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীও পাহাড়ের উন্নয়নে আন্তরিক।

সাজেকের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সমাধানে সরকার চেষ্টা করছে। বাস্তবতা মেনে নিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহ উল ইসলাম খান, মং রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মারমা ম্রাসাথোয়াই, বিজিবি সেক্টর কমান্ডার ও পুলিশ সুপার মোরতাজা আলী।

এদিকে, জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্যমন্ত্রী পরিষদ চেয়ারম্যান সদস্যদের ও বিভাগীয় প্রধানদের নিয়েও এক মতবিনিময় সভা করেন। এ সময় মন্ত্রী ১৫০ জন কিষান-কিষানিকে ধান ও সবজির বীজ প্রদান করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ির উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান পার্বত্যমন্ত্রীর

আপডেট সময় ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬