ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপির মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফল হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম দফার অস্ত্রোপচার শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। তারপরে শারীরিক জটিলতা বিবেচনায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

চিকিৎসকরা আশা করছেন, দ্বিতীয় অস্ত্রোপচার ও পুনর্বাসন কিছুটা সফল হলে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। তার পরিবার ইতোমধ্যে আকাশপথে রোগী পরিবহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। দ্রুত শারীরিক অবনতি ঘটায় রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা হাসপাতালে এসে তার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে দেখা করেন।

মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু

আপডেট সময় ১০:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬