রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খিলগাঁওয়ে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি সোনা ও নগদ টাকা লুট

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ৭০ ভরি সোনা ১৫০ ভরি রুপা ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় ‘আশিকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানটি অবস্থিত। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে চুরির ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে মালিকপক্ষ। এছাড়া নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে খিলগাঁও থানার ওসি বলেন, চুরির ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com