ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে টিকিট বিক্রিসহ বিভিন্ন দুর্নীতি : বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম এমন অভিযান পরিচালনা করছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদক জানায়, কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে। এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫