ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি Logo দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান Logo এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী Logo প্রধান সব নদীর পানি বিপৎসীমার নিচে, বাড়তে পারে আগামী তিন দিনে Logo সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি Logo জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সম্পদ : ভূমিমন্ত্রী Logo কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কাছে যে অস্ত্র মজুত আছে তা দিয়ে চিরকাল যুদ্ধ পরিচালনা করা যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের কাছে ‘মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত’ মানের যেসব সামরিক রসদ মজুত আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।”

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। 

ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত আছে। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে।”

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মাঝরাতে (গ্রিনিচ মান সময় ভোর ৫টায়) পোস্টটি করেছেন ট্রাম্প।

একইসঙ্গে ট্রাম্প অভিযোগ করেছেন, তার পূর্বসূরী জো বাইডেন ইউক্রেনকে অনেক বেশি পরিমাণে অত্যাধুনিক মার্কিন অস্ত্র সরবরাহ করে ফেলেছেন।

সাবেক প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প

আপডেট সময় ০৪:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬