ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জের তিন ওসিকে বদলি Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

কক্সবাজার এবং ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এ সংক্রান্ত একটি চুক্তি  স্বাক্ষর করেছেন। কক্সবাজার জেলা এবং ভাসানচরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায় এই প্রকল্প থেকে সহায়তা পাবে।

এই প্রকল্পের আওতায় সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের জন্য জীবিকা নির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সুরক্ষা পরিষেবা দেওয়া হবে।

রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করেছেন, জাপান সরকারের সহায়তায় এই প্রকল্প রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের জীবনযাত্রার মান উন্নত করবে। কক্সবাজার ক্যাম্পে আমার প্রথম সফরের ঠিক পরেই একটি চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত।

আমি আশা করি এই বিস্তৃত পরিকল্পনাটি কক্সবাজার এবং ভাসানচর উভয় স্থানে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

আপডেট সময় ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫