বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

ভোট দিয়ে আফরোজা আব্বাস বললেন, ‘উপস্থিতি ভালো, আমরা আশাবাদী’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শাহজাহানপুরের ‘মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ’ কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। নির্বাচনের এই সুষ্ঠু ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোটের যে চিত্র দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। ইনশাআল্লাহ, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com