ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা Logo ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু Logo সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন Logo বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য নেই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো লাতিন আমেরিকার দেশ পেরু। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেয়া হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

আপডেট সময় ০৯:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬